এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পাঁচ নেতা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। এসময় তারা শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
পদত্যাগকারী নেতারা হলেন- রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর ও আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।
এসময়ে রামকান্তপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা বলেন, শাহ মোঃ আকরাম আলী সাহেব ফরিদপুরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যাক্তি। আমি সহ আওয়ামী লীগের ৫ নেতা পাঁচ শতাধিক কর্মী নিয়ে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিশে যোগদানের ঘোষণা করলাম। বিনা লোভে, বিনা স্বার্থে, বিনা প্রররচণায়, বিনা উষ্কানিতে কোন চাপের সম্মুখীন না হয়ে ও হুজুরের সঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এপ্রিল ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।