এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার খলিল মণ্ডল হাটে ফরিদপুর-০৩ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সাধারণ মানুষের আস্থার প্রতীক প্রফেসর আব্দুত তাওয়াবকে বিজয়ী করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন মৌলবী এ কে এম ইসহাক মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-০৩ আসনের জনপ্রিয় প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব। তিনি বলেন, জনগণের সেবা করতে এসেছি, ক্ষমতার লোভে নয়। দাড়িপাল্লাকে বিজয়ী করলে ফরিদপুর-০৩ হবে সুশাসন, শান্তি ও উন্নয়নের মডেল অঞ্চল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা জামায়াতের আমীর জননেতা মোঃ জসিমউদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মুহা. শাহজাহান মিয়া, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মাহবুবুর রহমান কামাল, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএম রেশাদুল হাকিম, ফরিদপুর মহানগর যুব বিভাগের সভাপতি মো. দেলোয়ার হুসাইন, ইউনিয়ন জামায়াত আমীর ও ইউপি সদস্য কারী মো. ইদ্রিস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্য দূর করে জনবান্ধব প্রশাসন গঠনের বিকল্প নেই। দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
জনসভায় এলাকার হাজারো সাধারণ মানুষ উপস্থিত হয়ে হাত তুলে দাড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন ঘোষণা করেন। বক্তৃতা শেষে দোয়া-মোনাজাত করা হয় দেশের শান্তি, জনগণের কল্যাণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।