এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতালে বিরল শারীরিক গঠনের এক নবজাতকের জন্ম হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা ও তিন হাতওয়ালা এই নবজাতকের জন্ম দেন নওগাঁ সদর উপজেলার রকির স্ত্রী আরিফা।
জন্মের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়। হাসপাতাল সূত্র জানায়, নবজাতককে জন্মের পর থেকেই জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তার দেহে বিরল জন্মগত বিকৃতি থাকায় গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর স্বাভাবিক কার্যকারিতা পাওয়া যায়নি। সব চেষ্টা সত্ত্বেও জন্মের মাত্র এক ঘণ্টা পর নবজাতকটি মারা যায়।
পরিবার সূত্রে জানা গেছে, গর্ভাবস্থায় কয়েক দফা আল্ট্রাসনোগ্রাম করা হলেও শিশুর এমন শারীরিক গঠন আগে ধরা পড়েনি। হঠাৎ এমন ঘটনার মুখে পরিবারের সদস্যরা গভীর শোকাহত।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এ ধরনের জন্ম সাধারণত বিরল জিনগত ত্রুটি বা ভ্রূণ বিভাজনজনিত সমস্যার কারণে হয়ে থাকে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণের সঠিক বিভাজন না হলে এমন বিরল শারীরিক গঠন দেখা দিতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনায় শোকাহত পরিবারকে মানসিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসকরা এমন ঘটনা নিয়ে কুসংস্কারে না ভেসে বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।