এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার হাতিয়াপাড়া গ্রামে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে আব্দুস ছালাম (৩৪) নামের এক যুবলীগ নেতাকে হত্যা হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৪ জুন) আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
আব্দুস ছালাম সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার হাতিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। আব্দুস ছালাম জানান, তার সঙ্গে একই গ্রামের আহাদ আলীর ছেলে বানেজ আলীর (৩৭) মামলা চলছে। মামলার জের ধরে বৃহস্পতিবার বিকেলে গ্রামের একটি চা-স্টলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় বানেজ আলী তাকে নানানভাবে হুমকি ধামকি দিয়ে চলে যান। গতকাল শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য দরজা খুলে বের হতেই দেখতে পান দরজার সামনে কাফনের কাপড় পড়ে আছে এবং কাপড়ের ওপর একটি চিরকুট রয়েছে। যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বানেজ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন যুবলীগ নেতা হাফেজ আব্দুস ছালাম।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, কাফনের কাপড় ও চিরকুট লিখে হত্যার হুমকির ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুস ছালাম। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।
জানু ১৪, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।