রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৫ পিএম
শেয়ার করুন:
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মিরপুর ১১ নম্বরে ‘শিকর পরিবহন’-এর একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন কি না কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায়ও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। 

টানা এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, সার্বিক নিরাপত্তা জোরদারে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে পুলিশের নিয়মিত টহলও কয়েক গুণ বাড়ানো হয়েছে। 

এছাড়া রাজধানীতে প্রবেশের চারটি প্রধান মুখে বিশেষ নজরদারি রাখা হয়েছে। নগরীতে প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে নিবিড় তল্লাশি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।