এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ও সিন্দুক ভেঙে নগদ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্যালংকার লুট করে নিয়ে গেছে।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে বালিপাড়া বাজারের ঢালাই ব্রিজ সংলগ্ন ‘শতাব্দী জুয়েলার্স’-এ এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া বাজারের পশ্চিম পাড়ে শতাব্দী জুয়েলার্স দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে মালিকপক্ষ বাসায় ফিরে যান। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র দোকানের টিনের চালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও সিন্দুক ভেঙে সেখানে রাখা স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি নজরে আসে। এ সময় মালিকপক্ষের চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ‘শতাব্দী জুয়েলার্স’-এর মালিক সবুজ কর্মকার বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছি, কখনো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। সকালে আমার ভাই দোকান খুলতে গিয়ে চুরির আলামত দেখতে পেয়ে আমাকে খবর দেয়। এসে দেখি টিনের চালা কেটে ভেতরে ঢুকে আলমারি ও সিন্দুক ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে গেছে। এতে আমাদের প্রায় আট থেকে নয় লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খাঁন জানান, “চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে অপরাধীদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।