এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. মামুন হোসাইন ওরফে বাবলু জোমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বাবলু জোমাদ্দার কাউখালী উপজেলার নীলতি গ্রামের আ. বারেক জোমাদ্দারের ছেলে। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবলু জোমাদ্দার একটি চেক জালিয়াতি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ২০২৪ সালে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি। কাউখালী থানার এসআই খায়রুল হাসান ও এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে কাউখালীতে নিয়ে আসে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে কাউখালী থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। কাউখালী উপজেলাকে অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।