এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের জিয়ানগরে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ও সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,উপজেলা একাডেমিক সুপারভাইজার অশোক রায়,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. এম. ফারুক হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির (মান্নু)সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, উপজেলার বিভিন্ন স্তরের আলেম-ওলামা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "মহানবী হযরত মুহাম্মদ (সা:)পৃথিবীর সমগ্র মানবজাতির জন্য আশীর্বাদ স্বরূপ। তার জীবন, শিক্ষা ও আদর্শ মানবতার মুক্তি, ন্যায়বিচার, শান্তি ও ভ্রাতৃ প্রতিষ্ঠার অন্যতম পাথেয়। তার জীবন ও আদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার তথা রাষ্ট্রীয় স্তরে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.) তার জীবদ্দশায় সাম্য,ন্যায় বিচার ও সহমর্মিতার শিক্ষা দিয়ে গেছেন। তার আদর্শ ও দেখানো পথেই মানুষের সত্যিকারের মুক্তি মেলে। তিনি এতিম,অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেছেন,যা আমাদের সকলের মেনে চলা উচিত,তার আদর্শে অনুপ্রাণিত হওয়া উচিত।"
আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার সমগ্র উম্মতের জন্য,দেশ ও জাতির কল্যাণে শান্তি- সমৃদ্ধির জন্য এবং বিশ্ব মুসলিম উম্মাহার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত প্রার্থনা করা হয়।
মোবাইল নং ০১৭১৪২৩৩৮০৫
ডিসেম্বর ২৫, ২০২৫
অক্টোবর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।