এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্তির আদেশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ক্ষোভ ও আবেগঘন পোস্ট দিয়েছেন এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. রেজাউল করিম। পোস্টে তিনি পুলিশ বিভাগের মূল্যায়ন ব্যবস্থা ও অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না।’
মঙ্গলবার তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। এরপরই ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান এই কর্মকর্তা।
ফেসবুক পোস্টে মো. রেজাউল করিম লেখেন, “আমি সংযুক্ত: আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই। পুলিশ ডিপার্টমেন্টে কেন ভালো কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না, তার আরেকটা উদাহরণ তৈরি হলো আমার পোস্টিং দিয়ে। আলহামদুলিল্লাহ, বিগত ১৫ বছরের চাকরিতে ৯ বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, কিছুই মনে করিনি, এখনো মনে করব না। শুধু এটুকুই বলব, এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট।”
তিনি আরও লেখেন, “আমার মতো উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না। ১০০% সততা ও স্বচ্ছতা নিয়ে কাজ করেও যদি এই রেজাল্ট পেতে হয়, তাহলে আর আমার কিচ্ছু বলার নাই। এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়। অন্যায়কে মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়। আমার আর বোধ হয় চাকরি করা হলো না। ভালো থাকবেন সবাই।”
আদেশের কারণ উল্লেখ করে ওই পোস্টের বিশেষ দ্রষ্টব্যে তিনি জানান, সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের পদায়ন নিয়ে জাতীয় দৈনিক ‘যুগান্তর’-এ প্রকাশিত একটি খবর তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন। বিষয়টি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের একজন সিনিয়র কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার জবাব দেন এবং পরবর্তীতে শেয়ার করা পোস্টটি মুছেও ফেলেন।
ঘটনার শেষ পরিণতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “পোস্ট ডিলেট করার পরও আমাকে সংযুক্ত করা হলো। এটাই বাংলাদেশ
পুলিশে কাজের মূল্যায়ন। ভালো থাকুক বাংলাদেশ পুলিশ, ভালো থাকুক সেই সকল তথাকথিত ভালো অফিসাররা।”
সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।