এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় ‘পিং লেডিস’ শোরুম দখলকে কেন্দ্র করে এক নারীর ওপর বর্বরোচিত ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে শাহরিয়ার আশা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। আহত ওই নারী বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ফরিদ মিয়ার কন্যা।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পূর্ব খাবাসপুরের মোড় সংলগ্ন একটি স্কুলের পাশে অবস্থিত ওই শোরুমে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শোরুমটি দখল করার উদ্দেশ্যে সাইদা আফসানা তিথি ও তার স্বামী সাইফুল ইসলাম হৃদয় পূর্বপরিকল্পিতভাবে শাহরিয়ার আশার ওপর চড়াও হন। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শোরুমটি জবরদখল করার উদ্দেশ্যেই এই সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, শহরের একটি জনাকীর্ণ এলাকায় এমন সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।