এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে শাহাদত শেখ (১৮) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। নিহত শাহাদত শেখ ওই গ্রামের নান্নু শেখের ছেলে।
রবিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন নিহতের চাচা মিঠু শেখ (৪৫)। পরে রাত ৭টার দিকে মিঠু শেখ নগরকান্দা থানায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়ে একটি আবেদন করেন।
মিঠু শেখ জানান, “দুপুর আড়াইটার দিকে নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে শাহাদত। সে ফরিদপুর কলেজে পড়াশোনা করত।”
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলের চাবি না দেওয়ায় অভিমান করে শাহাদত আত্মহত্যা করে।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, “নিহতের চাচা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছেন। আমরা জানিয়েছি, আগে ডাক্তারি পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করতে হবে। ময়নাতদন্ত শেষে তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।