এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় কুমারখালী ফুটবল একাদশ ও চুয়াডাঙ্গা ফুটবল একাদশ।
রোমাঞ্চকর এই খেলায় দুর্দান্ত পারফরম্যান্সে কুমারখালী ফুটবল একাদশ ২–০ গোলে চুয়াডাঙ্গাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। খেলায় প্রথম গোলদাতা হিসেবে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন কুমারখালীর সুমন। তাকে পুরস্কৃত করেন আয়োজক কমিটির পক্ষে আজিজুল ট্রেডার্সের প্রতিনিধিরা।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী শত শত দর্শক।
এছাড়া টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু, অর্থ সম্পাদক নুরুজ্জামান এবং শামীম আহমেদ বাবু।
খেলার পুরো সময়জুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ মাঠজুড়ে ছড়িয়ে পড়ে, যা খোকসায় এনে দেয় এক উৎসবমুখর আমেজ।
অক্টোবর ১৭, ২০২৫
মার্চ ১৩, ২০২৫
জুলাই ৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।