লেবাননে যারা বাংলাদেশের আছে তাদের নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করেছি- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত দুই আগে লেবাননে ইসরায়েলী হামলায় অনেক লোক মারা গেছে। এর মধ্যে দিপালী খাতুন নামে আমাদের দেশের একজন নারী রয়েছে। এটা খুবই দুঃখজনক। ইতিমধ্যে দিপালির বোন ও তার পরিবার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। লেবাননে এখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এখন আমাদের ফ্লাইট সুবিধা জনক অবস্থায় নেই যে, এই মুহুর্তে দিপালির মরদেহ আনতে পারবো। তবে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমাদের বেলাননের মিশন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, নিহত দিপালি আমার নিজের জেলা ফরিদপুরের চরবদ্রাসনের মেয়ে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দেক।
তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে যে সকল প্রবাসীরা আছে তারা যেন নিরাপদে থাকতে পারে, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার সচেষ্ট আছে। আমরা চেষ্টা করছি তাদেরকে নিরাপদ জায়গায় স্থানান্তর করতে। লেবাননে যারা বাংলাদেশের আছে তাদের নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করেছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তার অভাবে যারা দেশে ফিরে আসতে পারছে না, তাদেরকে দেশে আনা ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে করে কিছু বাংলাদেশীকে ফেরত এনেছি। আরো যারা আসতে চায় তাদেরকেও আশার ব্যবস্থা করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিভিন্ন দেশে এখন পর্যন্ত নারীসহ ৮ জন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ফেরত আসা বেকারদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা চাকরি হারিয়ে দেশে ফিরেছেন, তারা যেন আবার কোন একটি কর্মে লিপ্ত হতে পারে সেজন্য বাংলাদেশ সরকার দেখবে। আমরাও সচেষ্ট আছি।
মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমা তালুকদার প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় কর।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ