এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এ্যাডভোকেট আতিকুর রহমানকে সভাপতি ও লস্কর মোঃ তসলিমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা।
(১১ এপ্রিল) শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে সারাদেশ থেকে আসা প্রায় ৮হাজার শ্রমিক প্রতিনিধিদের কন্ঠ ভোটে এই কমিটি পাশ হয়।
উল্লেখ্য যে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (সাবেক এমপি) , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম , জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির শ্রমিক নেতৃবৃন্দ ও সারাদেশ থেকে আসা শ্রমিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ.ন.ম. শামসুল ইসলাম (সাবেক এমপি) ।
উক্ত প্রগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এছাড়াও ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
মে ২০, ২০২৬
এপ্রিল ১৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।