এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ কালুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল ধামইরহাট থানাধীন নিকেশ্বর ফুটবল মাঠের উত্তর পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন (পরিত্যক্ত) অবস্থায় ১ হাজার ৫৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মার্চ ২৪, ২০২৪
ফেব্রু ৫, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।