এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস নেশাজাতীয় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া (৪ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (৪৭) এবং একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. মোফাজ্জেল মন্ডলের ছেলে মো. মুন্তাজ মন্ডল (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানের নির্দেশনায় এসআই মো. মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে গাছের দিয়াড় এলাকায় অভিযান চালান। এ সময় জহুরুল মোল্লার পুকুর সংলগ্ন পাকা রাস্তার ওপর সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে হেফাজতে থাকা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
দৌলতপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকের বিস্তার রোধে দৌলতপুর থানা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।
পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান চলমান থাকবে।
এপ্রিল ৬, ২০২৪
জুলাই ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।