এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার প্রত্যয়ে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। নতুন করে বাঁচার স্বপ্ন ও আয়ের সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগী নারীরা।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক মোহাম্মদ জাকারিয়া জামান, বান্দরবান জেলা শুভসংঘের সভাপতি উসিং মারমা, বিশিষ্ট ব্যক্তিত্ব কমল তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আত্মনির্ভরশীলতার নতুন স্বপ্ন নিয়ে নারীরা যেন ঘরে বসেই উপার্জন করতে পারেন এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে পারেন—সেই লক্ষ্যেই এ আয়োজন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ অস্বচ্ছল নারীদের জীবনমান পরিবর্তনের পাশাপাশি তাঁদের আত্মমর্যাদা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। এই সেলাই মেশিন কেবল একটি সহায়তা নয়, বরং নারীদের স্বাবলম্বী হওয়ার চাবিকাঠি।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক মোহাম্মদ জাকারিয়া জামান বলেন, “শুভসংঘের মানবিক কার্যক্রম কেবল দুস্থ নারীদের সহায়তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; সমাজের ঝরেপড়া মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনেও ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা জানান, এখন থেকে তাঁরা ঘরে বসেই কাজের মাধ্যমে পরিবারের হাল ধরতে পারবেন। এমন মানবিক সহায়তার জন্য তাঁরা বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগস্ট ১৭, ২০২৫
ফেব্রু ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।