এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে ৭০ পিস ইয়াবাসহ লিজা আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঢেপসাবুনিয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিজা আক্তার ওই গ্রামের মনির হাওলাদারের স্ত্রী এবং মোশাররফ মল্লিকের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাঈলের নেতৃত্বে পুলিশের একটি দল ঢেপসাবুনিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নিজ বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ লিজা আক্তারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহাব্বত খাঁন জানান, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আগস্ট ১৫, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।