নেছারাবাদে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৩ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ এএম
শেয়ার করুন:
নেছারাবাদে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার একদিন পর বিপুল সিকদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ১০ নম্বর সারেংকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের বাসিন্দা বিনোদ সিকদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্বজনেরা তাঁর কোনো সন্ধান পাননি। 

পরদিন সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতের ভেতরে বিপুল সিকদারের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।