এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক অধিকার নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আজকের কন্যাশিশুই আগামী দিনের ভবিষ্যৎ; তাই তাদের মেধা ও সম্ভাবনা বিকাশে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মেধা ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্নাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এপ্রিল ৮, ২০২৬
নভেম্বর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।