এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩১ মে) ফরিদপুরের পুলিশ সুপার এই আদেশ দেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বলেন, “প্রশাসনিক কারণে ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।” উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর তিনি ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।
গত শুক্রবার (৩০ মে) বিকেলে ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেত্রী বৈশাখী ইসলাম বর্ষা। তার অভিযোগ, থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে ফেরার সময়ই রাস্তার উপর তাকে আক্রমণ করা হয়।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শাহ্ মো. আরাফাত। তিনি বলেন, “ভবুকদিয়ার খবর পেয়ে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই আমরা পৌঁছাই। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি হয়, আমাদের ওপরও হামলা হয়, অথচ প্রশাসনের কোনো পদক্ষেপ ছিল না। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া আসেনি। আমাদের নিরাপত্তা কোথায়?”
কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে শাহ আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা এসি গাড়িতে পুলিশ প্রটেকশন নিয়ে ঘুরেন, আর আমরা যারা মাঠে কাজ করি, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। শহীদদের রক্তের সঙ্গে এটা বেঈমানি।”
ওসি সফর আলীকে তাৎক্ষণিক প্রত্যাহারের সিদ্ধান্তকে প্রশাসনের প্রতিক্রিয়া হিসেবে দেখা হলেও আন্দোলনকারীদের দাবি—এটি যেন শেষ না হয় কেবল বদলি আদেশে। হামলাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।