এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কোতোয়ালি থানাধীন কানাইপুরে ময়লার স্তূপ থেকে একটি অজ্ঞাতনামা অপরিপক্ক ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ গেটের ডান পাশে ময়লার স্তূপে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুকুর খাবারের সন্ধানে ময়লার স্তূপে ঘোরাফেরা করার সময় একটি অপরিপক্ক ভ্রূণ মুখে করে বাইরে নিয়ে আসে। এ দৃশ্য দেখে পথচারীরা ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়।
পুলিশ জানিয়েছে, ভ্রূণটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।