এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার না করে দায়িত্ব গ্রহণ করা নৈতিক ও সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে টিআইবি।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে জানা গেছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব রয়েছে এবং সংশ্লিষ্ট দেশের সক্রিয় রাজনীতির সঙ্গেও তাঁর সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য নন এমন কোনো ব্যক্তিকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের ক্ষেত্রে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হয়।
সংবিধানের রেফারেন্স তুলে ধরে তিনি আরও বলেন, “সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী বা সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারকারী কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য নন। একইসঙ্গে ৬৬(২ক) অনুচ্ছেদে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে বিদেশি নাগরিকত্ব ত্যাগের বিষয়টি সুস্পষ্ট। কাজেই দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় টেকনোক্র্যাট কোটায় তাঁর এই নিয়োগ সরাসরি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।”
দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে সাংবাদিকদের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন তোলার প্রবণতাকে ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চার দৃষ্টান্ত বলে আখ্যায়িত করেছে টিআইবি। এটিকে মুক্ত গণমাধ্যম ও তথ্যের অধিকারের প্রতি হুমকি উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, “সংবাদটি কে প্রকাশ করেছে বা কে প্রশ্ন তুলেছে, তা এখানে মুখ্য নয়। মূল প্রশ্ন হলো—প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তাঁর বিদেশি নাগরিকত্ব বহাল ছিল কি না। এমন একটি স্পষ্ট সাংবিধানিক ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া তাঁর দায়িত্ব।”
তবে টিআইবির এই উদ্বেগের বিপরীতে একই দিন অবস্থান স্পষ্ট করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন।
স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অবস্থান অবিলম্বে জনসমক্ষে পরিষ্কার করার আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি সরকারের বর্তমান মন্ত্রিসভার অন্য কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সমমর্যাদার দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রেও দ্বৈত নাগরিকত্বের বিষয় থাকলে, তা স্বপ্রণোদিত হয়ে প্রকাশ করার দাবি জানিয়েছে সংস্থাটি।
জুলাই ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।