এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংস্কার প্রস্তাবের রূপরেখা অনুযায়ী দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ তোলেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “বর্তমান প্রশাসন দেশের ফ্যাসিবাদবিরোধী সব আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণের ধারাবাহিকতায় এবারও দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী একতরফাভাবে রাষ্ট্রপতি নির্বাচন করছেন।” তিনি আরও বলেন, যেখানে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ নেই এবং ফলাফল আগেই নির্ধারিত হয়ে থাকে, সেখানে বর্তমান ক্ষমতাসীনদের গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে গণ্য করার কোনো অবকাশ নেই।
ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিদ্যমান নির্বাচনি ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে না।
ত্রুটিপূর্ণ ব্যবস্থার মধ্যেও বিরোধী দলের অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “সরকার সংস্কার প্রস্তাব মেনে নির্বাচন না করলেও বিরোধী দল এতে প্রার্থী দিয়েছে, যেন পুরো প্রক্রিয়াটি প্রতিযোগিতামূলক হয়। এর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে মানুষ আরও সচেতন হবে এবং আলোচনা তৈরি হবে।” এ ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাবোধ ও নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতেই তাঁদের দল নির্বাচনে অংশ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এপ্রিল ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।