এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের চারিত্রিক পবিত্রতা ও আচরণের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আপনারা হলেন সাদা কাপড়ের মতো। সাদা কাপড়ে সামান্য দাগ লাগলেও তা দ্রুত দৃশ্যমান হয়। তাই আপনাদের চলাফেরা ও লেনদেনে অত্যন্ত সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, দাগ লাগলে কিন্তু খবর আছে।”
শুক্রবার (১৫ মে) সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের ‘আমির সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “একসময় কেউ ভাবত না যে জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে। সবাই মনে করত এটি একটি কার্যকর দল হিসেবে টিকে থাকবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। এখন অনেকেই মনে করেন জামায়াত ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারে। আর এ কারণেই আপনাদের ওপর এখন দুটি ‘সার্চলাইট’ তাক করা আছে—একটি মহান আল্লাহর, অন্যটি জনগণের। এই দুই পক্ষকেই আমাদের সমীহ করে চলতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনাদের প্রতিটি কাজ, এমনকি শরীরের প্রতিটি লোমকূপও এখন মানুষের পর্যবেক্ষণে রয়েছে। জনগণের যেদিন পূর্ণ আস্থা তৈরি হবে যে—দেশ, জাতি ও দ্বীন আমাদের কাছে নিরাপদ; সেদিন ইনশাআল্লাহ সব নদী এক মোহনায় মিশে সমুদ্রের মতো বিশাল শক্তি তৈরি করবে। সেই কাঙ্ক্ষিত দিন আনতে হলে আমাদের আচার-আচরণ ও চারিত্রিক মাধুর্য দিয়ে মানুষের মন জয় করতে হবে।”
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকালে জামায়াত আমির রংপুরে পৌঁছালে সার্কিট হাউজে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে মহানগর পুলিশ।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে জুমার নামাজের পর একটি মসজিদ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি সুধী সমাবেশে তার বক্তব্য রাখার কথা রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।