এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।
বৃহস্পতিবার (১৫ মে) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে ঢুকে নিজেকে উড়িয়ে দিলে বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই আটজন সেনা নিহত হন।
আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় অধ্যুষিত বাজাউর জেলাটি দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত। হামলার পর টিটিপি এক বিবৃতিতে ঘটনার দায় নিলেও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ছাড়া ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর কোনো বিশেষ অভিযান শুরু হয়েছে কি না, তা-ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
পাকিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে জঙ্গিদের তৎপরতা সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মে ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।