এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এতে অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন।
সভায় প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা, অংশগ্রহণকারী দলসমূহের প্রস্তুতি, খেলার মাঠ ও ভেন্যু প্রস্তুতকরণ এবং খেলোয়াড় ও দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। টুর্নামেন্টটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বয়ে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত প্রস্তুতি সভায় জেলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।