এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দীর্ঘ ৩৫ বছর পর দেশে যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে, যা একটি ইতিবাচক দিক। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন এভাবেই হওয়া উচিত।"
তিনি আরও যোগ করেন, এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত ও সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা প্রত্যক্ষ করার সুযোগ পাবে।
সংবিধান সংস্কারের অগ্রগতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংশোধন-সংক্রান্ত গঠিত কমিটিতে বিরোধী দল এখনো আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। তবে যাবতীয় প্রক্রিয়া শেষে সংশোধিত ৭০ অনুচ্ছেদের আলোকেই আগামী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি স্পষ্ট করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।