এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল আজহার ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে রেকর্ড সংখ্যক ৪৪ হাজার ৮টি গাড়ি পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকা।
মঙ্গলবার (২৬ মে) সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঈদের ছুটির দ্বিতীয় দিনেও দক্ষিণবঙ্গগামী মানুষের স্রোত অব্যাহত রয়েছে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি হলেও কোথাও কোনো দীর্ঘ যানজট বা যাত্রী ভোগান্তির খবর পাওয়া যায়নি। যাত্রী ও চালকরা বলছেন, সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে এবার যাতায়াত অনেক সহজ হয়েছে।
যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় প্রশাসনের ৬টি বিশেষ টিম কাজ করছে। এর মধ্যে ৪টি পয়েন্টে স্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে এবং ২টি মোবাইল টিম সার্বক্ষণিকভাবে পুরো মহাসড়ক মনিটরিং করছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টোল আদায়ের প্রক্রিয়া দ্রুত ও নির্বিঘ্ন রাখতে মাওয়া ও জাজিরা প্রান্তের ৮টি বুথে নিরবচ্ছিন্নভাবে টোল গ্রহণ করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল পারাপারের জন্য দুটি অতিরিক্ত বিশেষ লেন চালু রাখা হয়েছে, যার ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে না।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের এই আনন্দযাত্রা যেন শেষ পর্যন্ত নির্বিঘ্ন থাকে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেতু কর্তৃপক্ষ।
ফেব্রু ১৯, ২০২৬
মার্চ ১২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।