এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা পৌরসভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল ৯টায় খোকসা পৌর কার্যালয় চত্বরে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ১ হাজার ৫৪৯টি কার্ডধারী পরিবারের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি করে চাল তুলে দেওয়া হচ্ছে।
খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বিতরণকালে তিনি বলেন, আসন্ন ঈদুল আযহায় যেন কোনো দুস্থ পরিবার খাদ্যকষ্টে না থাকে, সেজন্য সরকারের এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
চাল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার অফিস সহকারী আশরাফুল আলম টিটুসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, পৌরসভার নয়টি ওর্য়াডের তালিকাভুক্ত দুস্থ ও নিম্নআয়ের পরিবারগুলো এই সরকারি সুবিধার আওতায় এসেছে। পবিত্র ঈদ উপলক্ষে সরকারের এই উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ।
এপ্রিল ৩০, ২০২৫
অক্টোবর ৭, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ঢালিউড | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।