এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের আলোচিত সমাজসেবক রায়হান জামিল।
বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরায় অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ফরিদপুর জেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা এবং দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে প্রার্থী করা হয়েছে। দীর্ঘদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালালেও দেশ ও মানবতার বৃহত্তর স্বার্থে তিনি জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় রায়হান জামিল বলেন, জনগণের আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, সমাজসেবক মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিত মুখ। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর এক টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই দুই টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পাশাপাশি নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়ার ঘটনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এপ্রিল ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।