এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, একই দিন সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।
বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। ওই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। একই ফ্লাইটে বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মী বাংলাদেশে আসেন।
এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তার জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়ি বৃহস্পতিবার সকাল ৭টার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এই গাড়িতেই তিনি বিমানবন্দর থেকে পরবর্তী কর্মসূচিতে যাতায়াত করবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বিমানবন্দরে অবতরণের পর তিনি ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছু সময় অবস্থান করবেন। এরপর সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় যাবেন।
উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সে সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাকে বিদায় জানান। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
সেপ্টেম্বর ১০, ২০২৫
আগস্ট ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৭ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ২৬ জুন, ২০২৬
ফরিদপুর | ২৬ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ জুন, ২০২৬
পাবনা | ২৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।