এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার সুজানগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে ডিবির একটি চৌকস দল সুজানগর থানার চিনাখড়া কারিগরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাবুপাড়া এলাকার মৃত শুকুর শেখের ছেলে মো. শাজাহান শেখ (৫০) এবং একই এলাকার মৃত সোরহাব শেখের ছেলে মো. রুহুল আমিন শেখ (৩৭)। এর মধ্যে শাজাহান শেখ বর্তমানে সুজানগর উপজেলার চিনাখড়া কারিগরপাড়া এলাকায় বসবাস করছিলেন।
আটকের পর ডিবির সদস্যরা তাদের দেহ তল্লাশি করে শাজাহান শেখের কাছ থেকে ৪০ পিস এবং রুহুল আমিন শেখের কাছ থেকে আরও ৪০ পিসসহ মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় শাজাহান শেখের হেফাজত থেকে ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে সুজানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।