এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে আবারও যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ। অভিযানে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল এবং জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১ জুলাই) উপজেলার গোপালনগর ঘোষপাড়া এলাকায় একাধিক চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, নাজির মো. জমির উদ্দিন সরকার, সার্ভেয়ার মো. রিয়াদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ফরিদপুর থানা পুলিশের সদস্য এবং উপজেলা ভূমি ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী বলেন, “দেশের মৎস্যসম্পদ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জলজ সম্পদ রক্ষায় অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।