বগুড়ায় প্রধান জাতীয় কমিশনারের আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ গোলাম রাব্বি, জেলা প্রতিনিধি, পাবনাঃ
২৫ জুলাই, ২০২৬ ১০:৪৩ এএম
শেয়ার করুন:
বগুড়ায় প্রধান জাতীয় কমিশনারের আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটসের সম্মানিত প্রধান জাতীয় কমিশনার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তারের শুভ আগমন উপলক্ষে বগুড়ার আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র, নওদাপাড়ায় এক অনাড়ম্বর মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা এবং বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার জনাব এ বি এম আব্দুস সাত্তার। তিনি স্কাউটিং আন্দোলনকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে স্কাউটদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার জনাব মো. নুরুল ইসলাম এবং আঞ্চলিক সম্পাদক অধ্যক্ষ সাইফুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলার সম্মানিত কমিশনার ও সম্পাদক, বিভিন্ন জেলার স্কাউটার, ইউনিট লিডার, রোভার স্কাউট এবং কাব স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে স্কাউটদের সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।