এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি আগৈলঝাড়া শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি সিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহম্মেদ পান্না এবং আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার।
ইফতার মাহফিলে আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় আরো উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান মুন্সি, যুবদল নেতা আকাশ মাহমুদ, মোঃরাছেল, এল আর মানিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক সহ আরো অনেকে,
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মার্চ ১, ২০২৬
ফেব্রু ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।