এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারণ করার সময় গলায় ফাঁস লাগায় দশম শ্রেণির শিক্ষার্থী রাজ মন্ডল জয় (১৬) মারা গেছেন। ওই ঘটনায় একমাত্র ছেলে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে রাজ মন্ডল জয় উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে দীর্ঘদিন ধরে নিজের টিকটক আইডিতে ভিডিও আপলোড করে আসছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও পরিচিতি পেয়েছিলেন।
বুধবার সন্ধ্যায় নিজের বসত ঘরের দ্বিতীয় তলায় টিকটক ভিডিও করার সময় গলায় ওড়নায় ফাঁস লেগে যায়। দীর্ঘ সময় কক্ষে না থাকার কারণে ছোট বোন নুপু মন্ডল তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দাদীকে জানান। প্রতিবেশীরা দ্রুত এসে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুরে নার্স হিসেবে কর্মরত জয়ের মা স্মৃতি মন্ডল কান্নাজড়িত কন্ঠে বলেন, বাংলাদেশ সরকারের কাছে টিকটক বন্ধ করার দাবি জানাই। যেন আর কোন মায়ের বুক টিকটকের কারণে খালি না হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।