এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউটিউবে সম্প্রতি প্রকাশিত পরপর তিনটি নাটকে অনবদ্য অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকগুলো হলো তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ডিজিটাল হাবলু’। এর মধ্যে ‘রূপার সংসার’ নাটকটিতে অসাধারণ অভিনয়ের জন্য দর্শকমহলে বিশেষভাবে প্রশংসিত হচ্ছেন তিনি।
‘রূপার সংসার’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন হিমি। এই একটি নাটকেই তাকে ভিন্ন তিনটি বয়সের চরিত্রে দেখা গেছে। চরিত্রটির প্রতিটি ধাপ নিখুঁতভাবে ফুটিয়ে তুলে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। নাটকটিতে অতিথি চরিত্রে হিমির সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।
ভিন্ন তিনটি বয়সের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে হিমি বলেন, "‘রূপা’ চরিত্রটিতে অভিনয়ের জন্য পরিচালক আমার ওপর যে আস্থা রেখেছিলেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একই নাটকে ভিন্ন তিনটি বয়সের চরিত্রে অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। অনেক কষ্ট করে কাজটি করতে হয়েছে। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের চমৎকার সাড়া পাচ্ছি। দর্শকদের এই প্রতিক্রিয়া প্রমাণ করে যে তারা সবসময় ভিন্নধর্মী ও ভালো গল্পের কাজ দেখতে চান।"
এদিকে ‘সুখের অসুখ’ নাটকেও নিলয় আলমগীরের বিপরীতে অভিনয় করে দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছেন হিমি। এছাড়া ‘ডিজিটাল হাবলু’ নাটকে গুণী অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে হিমির অভিনয়ও দর্শকদের মাঝে বেশ সমাদৃত হচ্ছে।
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিমি বলেন, "দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার নিয়মিত ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি, কারণ তাদের এই ক্রমাগত সমর্থনের কারণেই আমি আরও ভালো কাজ করার সাহস পাই। ধন্যবাদ জানাতে চাই আমার সহশিল্পী শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাই ও নিলয় আলমগীর ভাইকে। তাঁদের সঙ্গে করা আমার বেশ কিছু জনপ্রিয় নাটক রয়েছে, যা দর্শকেরা দারুণভাবে গ্রহণ করেছেন। আগামীতে আমি আরও বৈচিত্র্যময় ও ভালো গল্পের নাটকে কাজ করতে চাই।"
জানু ৬, ২০২৬
জানু ১৩, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ১৯ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ জুন, ২০২৬
ফুটবল | ১৯ জুন, ২০২৬
বিনোদন | ১৯ জুন, ২০২৬
জাতীয় | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।