এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২১ সালে রাজধানীর বনানীর বাসা থেকে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনাটিকে সম্পূর্ণ বেআইনি এবং ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গতকাল শুক্রবার (১০ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাসে তিনি এই বিস্ফোরক দাবি করেন।
পরীমণির অভিযোগ, মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে তাঁকে ৭ দিনের রিমান্ডে নেওয়া এবং টানা ২০ দিন কারাগারে আটকে রাখার ফলে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সেই দিনগুলোতে তাঁকে তীব্র মানসিক ও শারীরিক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে।
সাবেক র্যাব কর্মকর্তার বক্তব্যের সূত্রপাত
ফেসবুক পোস্টে পরীমণি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেরিতে হলেও খাইরুল ইসলাম এমন কিছু সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ প্রকৃত ঘটনা জানতে পেরেছে। পরীমণির দাবি, ২০২১ সালের ৪ আগস্ট তাঁর বনানীর বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর নামে নাটকীয়তা করা হয়েছিল। মূলত তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে এবং একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষার্থে তাঁকে অন্যায়ভাবে ও সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়।
হারানো দিন ও সম্মানের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন
নিজের দীর্ঘ পোস্টে পরীমণি সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে লেখেন, “সেই অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়। তবুও আমি বিশ্বাস করি, সত্য একদিন না একদিন প্রকাশিত হয়। সময় লাগতে পারে, কিন্তু সত্যকে চিরদিন চাপা রাখা যায় না।”
তিনি ক্ষোভ বা প্রতিশোধের ঊর্ধ্বে উঠে বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন রেখে বলেন, “এবার হয়তো রাষ্ট্রীয় সেই সাজানো মামলা থেকে মাননীয় আদালত আমাকে অব্যাহতি দেবেন; কিন্তু আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?”
ভবিষ্যতের প্রত্যাশা ও কৃতজ্ঞতা
পরীমণি জানান, তিনি নিজেকে কোনো বিতর্কিত মানুষ হিসেবে নয়, বরং একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসার মাঝে বাঁচিয়ে রাখতে চান। তিনি চান না ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ এমন অন্যায়ের শিকার হোক। দেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা যেন আইনের শাসন ও জবাবদিহিতার মাধ্যমে বজায় থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
দুঃসময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে পরীমণি বলেন, “আপনাদের বিশ্বাস, ভালোবাসা এবং সমর্থনই আমাকে বারবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছে। আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই বাকি জীবনটা পার করতে চাই।”
আগস্ট ১৫, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।