এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের ফরিদপুর জেলা ও মহানগর কমিটির পরিচিতি উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রী ধাম শ্রী অঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, 'ঐক্য, শান্তি ও উন্নয়ন'—এই মূলমন্ত্রকে ধারণ করেই বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ তাদের কার্যক্রম পরিচালনা করছে। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতারা। পাশাপাশি, বিগত দিনে সংগঠনটি যেসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, তার ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বোয়ালমারী উপজেলা হিন্দু ছাত্র পরিষদের সদস্য নিলয় রাজবংশীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
পরিচিতি সভায় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের ফরিদপুর জেলা ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।