এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় বিশিষ্ট কবি, বীর মুক্তিযোদ্ধা এবং ‘সম্প্রীতি সাহিত্য সমাজ’-এর সাবেক উপদেষ্টা জনাব কে এম শামসুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ কারণে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রীতি সাহিত্য সমাজের পরিচালনা পর্ষদ ও সাধারণ সদস্যবৃন্দ সরাসরি তাঁর বাড়িতে গিয়ে এই সম্মাননা স্মারক হস্তান্তর করেন।
সম্মাননা স্মারক প্রদানের সময় উপস্থিত ছিলেন সম্প্রীতি সাহিত্য সমাজের সভাপতি জনাব মহাদেব বসু, সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব শাহ আলম রাঢ়ি, সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক জনাব এনামুল হক লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদকদ্বয় জনাব ফারুক আকন ও জনাব হরেকৃষ্ণ রায় পলাশ, ক্রীড়া সম্পাদক জনাব মানিক হাওলাদার এবং সংগঠনের সম্মানিত সদস্য জনাব বিনয় ভূষণ রয় ও জনাব জেমস্ রিপন বাড়ৈ। এ সময় বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুর রহমানের স্ত্রী, তাঁর ছেলে মিজানুর রহমান এবং পুত্রবধূও উপস্থিত ছিলেন।
স্মারক গ্রহণের পর বীর মুক্তিযোদ্ধা জনাব কে এম শামসুর রহমান মহান মুক্তিযুদ্ধের ওপর তাঁর নিজের লেখা ‘মুক্তিযুদ্ধের চেতনা’ বইটি উপস্থিত সম্প্রীতি সাহিত্য সমাজের সদস্যদের উপহার হিসেবে তুলে দেন।
সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা বীর মুক্তিযোদ্ধা ও কবি কে এম শামসুর রহমানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।