এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর স্থাপনা তৈরির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের মুখে বিএসএফ কর্তৃপক্ষ জিরো লাইনে বসানো বাঁশের খুঁটিগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) সকালে কুচলিবাড়ী সীমান্তের কলসির মুখ এলাকায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে জিরো লাইনের কাছে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। বিষয়টি নজরে আসার সাথে সাথেই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এর কড়া প্রতিবাদ জানায়। সেই সাথে, আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলতে বিএসএফকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় এবং অবিলম্বে স্থাপন করা খুঁটিগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়।
বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বিএসএফ সদস্যরা খুঁটিগুলো সরিয়ে নেয়। বিজিবির এই দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। এলাকাবাসীর মতে, বিজিবির এ ধরনের কঠোর অবস্থানে সীমান্তে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতে যেকোনো উসকানি ও আইন লঙ্ঘন ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন-৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সীমান্তে এ ধরনের খুঁটি স্থাপনের অপচেষ্টা প্রায়ই দেখা যায়। তবে বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফ প্রতিবারই তা সরিয়ে নিতে বাধ্য হয়।”
আগস্ট ১৯, ২০২৪
ডিসেম্বর ২১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।