এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূজার আনন্দে শামিল হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার মোট ৪৩টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রিপন, সাবেক সদস্য সচিব নূর জামাল খসরু, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম রেজা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, আলফাডাঙ্গা বাজার পূজা মণ্ডপসহ উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে খন্দকার নাসিরুল ইসলাম বলেন— “শারদীয় দুর্গাপূজা বাঙালির হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য বহন করে। এ উৎসব সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনুক।”
অন্যদিকে, আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন— “ধর্ম যার যার, উৎসব সবার। পূজার আনন্দে রাজনৈতিক নেতাদের পাশে পাওয়া আমাদের জন্য অনুপ্রেরণার।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।