এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় তরুণদের মাঝে এই ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম লিখন এবং ছাত্রদল নেতা সুজন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, অপরাধ ও নানাবিধ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময়ই যুব উন্নয়ন ও ক্রীড়া চর্চার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতেন। তাঁর সেই আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে সুস্থ, সবল ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ইউনিয়নের তরুণদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অক্টোবর ৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।