এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
হাসপাতালের বহিঃবিভাগের সামনে আয়োজিত এই সমাবেশে হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সমাবেশে বক্তারা তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবিগুলো তুলে ধরেন এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে নতুন পে-স্কেল ঘোষণার যৌক্তিকতা তুলে ধরেন।
সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, হিসাবরক্ষক মো. ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান এবং ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে সরকারি কর্মচারীরা বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। পরিবার-পরিজন নিয়ে জীবন ধারণ করা এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই সংকট নিরসনে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।"
তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দ্রুত এই পে-স্কেলের গেজেট প্রকাশ করবে—এটি সকল সাধারণ কর্মচারীর প্রাণের দাবি। নতুন পে-স্কেল কার্যকর হলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক টানাপোড়েন লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সমাবেশ থেকে অভিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনোদন | ৬ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ | ৬ আগস্ট, ২০২৬
ফুটবল | ৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।