এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত দিয়ে ভারত হতে মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি ২০২৬ ইং দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত স্থানটি সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযানকালে সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকার উদ্দেশ্যে গমনরত একটি কাভার্ড ভ্যান সন্দেহজনক মনে হলে ইসলামপুর এলাকায় যানটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে কাভার্ড ভ্যানের ভেতরে কার্টুনের মধ্যে গোপন অবস্থায় রাখা বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।
এ সময় জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ১৮,৫৬০ প্যাকেট সিগারেট, ১,৬৮০ প্যাকেট বেবি ডায়াপার, ৮৪০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন এবং ১টি কাভার্ড ভ্যান।
জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১,০৬,৭৬,০০০/- (এক কোটি ছয় লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্র জানায়, ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অভিযান জোরদার রেখে চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ৬ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ | ৬ আগস্ট, ২০২৬
ফুটবল | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।