এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর উত্তরায় জুলাই বিপ্লবের স্মরণে আঁকা গ্রাফিতির ওপর ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার লাগানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “ঈদুল আজহার শুভেচ্ছা সম্বলিত পোস্টার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছিল। ভুলবশত উত্তরার আজিমপুর এলাকায় জুলাই আন্দোলনের স্মৃতিবাহী গ্রাফিতির ওপর কিছু পোস্টার লাগানো হয়েছে, যা আমার নজরে আসার সাথে সাথেই আমি তা দ্রুত অপসারণের নির্দেশনা দিয়েছি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও মর্মাহত।”
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজ জানান, কোনো এক তৃতীয় পক্ষের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে ওই গ্রাফিতির ওপর পোস্টারগুলো লাগানো হয়েছিল। বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত তা অপসারণের ব্যবস্থা করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।