এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নাউডুবি গ্রামে বিএনপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল ৫টায় বিল্লাল মাতুব্বরের বাড়িতে আয়োজিত এ সভায় বিভিন্ন পরিবারের সদস্যরা বিএনপিতে যোগদান করেন।
বিএনপি নেতা কামাল হোসেন রাজিবের নেতৃত্বে এবং হাজী বিলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খাইরুজ্জামান মোল্লা টিটু, ডাঙ্গী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাম মোল্লা, মো. আবুল খায়ের, মো. নান্নু মৃধা, বিএনপি নেতা হেমায়েত হোসেন জালাল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় প্রায় ১৫ থেকে ২০টি পরিবার বিএনপিতে যোগদান করে। এ সময় নেতারা দলীয় ঐক্য সুদৃঢ় করে বদরুজ্জামান মোল্লা তারার নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেব্রু ২৪, ২০২৬
এপ্রিল ১, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।