এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের মাঝেই আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। শারীরিক অসুস্থতা যে তাঁর অদম্য ইচ্ছাশক্তির পথে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। সম্প্রতি নিজের ভ্লগে কাজে ফেরার এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
চিকিৎসাধীন অবস্থায় প্রতিদিনের ধারাবাহিক বা দীর্ঘমেয়াদি কোনো প্রজেক্টে কাজ করা এই মুহূর্তে দীপিকার পক্ষে সম্ভব নয়। তিনি মনে করেন, শারীরিক এই পরিস্থিতিতে বড় কোনো প্রজেক্টের দায়িত্ব নেওয়া যেমন ঝুঁকিপূর্ণ, তেমনই অবাস্তব। তাই কাজের শুরুটা তিনি তুলনামূলক সহজভাবে করার সিদ্ধান্ত নিয়েছেন।
আপাতত একটি মিউজিক ভিডিওর মাধ্যমে অভিনয়ে ফিরেছেন দীপিকা। বিশেষ বিষয় হলো, এই কাজে তাঁর সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন তাঁর স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। দীপিকা জানান, কাজটি মাত্র একদিনের শুটিংয়ের হওয়ায় তা সামলানো তাঁর জন্য সহজ ছিল।
২০২৫ সালে দীপিকার শরীরে দ্বিতীয় স্টেজের ‘লিভার ক্যানসার’ শনাক্ত হয়। এরপরই জীবনের অন্যতম কঠিন অধ্যায়ের মুখোমুখি হন তিনি। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর শরীরে নতুন করে সিস্ট ধরা পড়ে। ফলে আরও দুটি জটিল অস্ত্রোপচার এবং দীর্ঘমেয়াদি ইমিউনোথেরাপির মধ্য দিয়ে যেতে হয় তাঁকে।
ক্যানসারের কঠিন চিকিৎসা ও এর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে শরীরে তীব্র দুর্বলতা থাকলেও দমে যাননি তিনি। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, নাচের মহড়ার সময় একটানা দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। প্রতি ১০ মিনিট পরপরই তাঁকে বসে বিশ্রাম নিতে হয়েছিল। তবে সব প্রতিকূলতা ও ক্লান্তি জয় করে শেষ পর্যন্ত সফলভাবেই শুটিং সম্পন্ন করেছেন তিনি।
অসুস্থতার সঙ্গে লড়াই করে দীপিকার এভাবে কাজে ফেরা তাঁর ভক্ত-অনুরাগীদের দারুণভাবে আবেগাপ্লুত করেছে। অভিনেত্রীর এই লড়াকু মনোভাব বহু মানুষের কাছে নতুন করে বাঁচার ও লড়াই করার অনুপ্রেরণা হয়ে উঠেছে।
জুলাই ২০, ২০২৬
মে ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।