এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’ কিংবা ‘বনি’র পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন কলকাতার জনপ্রিয় তারকা জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর একটি নতুন চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের সামনে হাজির হচ্ছেন তাঁরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন এই সিনেমার নাম রাখা হয়েছে ‘বীর পুরুষ’। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার গুরুদায়িত্বও সামলাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজেই।
পরমব্রত ও কোয়েল ছাড়াও সিনেমাটিতে কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং রজতাভ দত্তের মতো জ্যেষ্ঠ ও নন্দিত শিল্পীদের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ সিনেমায়। সফল এই জুটির নতুন প্রজেক্টের খবর সামনে আসতেই টালিউড ও ওটিটিপ্রেমীদের মাঝে বেশ উন্মাদনা ও আগ্রহ তৈরি হয়েছে।
আগস্ট ২৪, ২০২৬
সেপ্টেম্বর ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।